1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় বিস্ফোরক আইনে মেয়র সহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত
নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হক ভূঞাকে প্রধান আসামি করে ৬০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে মোঃ জামাল উদ্দিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলা নং ১৬।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৬ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে এক শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কেন্দুয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এবং কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পৌঁছালে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। প্রাণ বাঁচাতে বিএনপির নেতা-কর্মীরা কার্যালয়ে আশ্রয় নিলে আওয়ামী লীগের কর্মীরা গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ৮টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়। অতর্কিতে এই হামলায় ব্যাপক ভাঙচুর হয় এবং প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে যে, সেসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীকে এক সন্ত্রাসী জামার কলার ধরে মাথায় পিস্তল ঠেকিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং তাকে হত্যার হুমকি দেয়। ওই ঘটনার পর তৎকালীন পরিস্থিতির কারণে আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি, তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় মামলা করা হয়েছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি বিস্ফোরক আইনে করা হয়েছে এবং তদন্তের দায়িত্ব এসআই মাহমুদুল হাসানকে দেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK