1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনার আটপাড়ায় ৭টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৪ বার পঠিত
নেত্রকোনার আটপাড়ার ৭টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে । উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের সেবা গতিশীল ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে, গত রবিবার (২৬ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে বলা হয়, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত উপজেলা প্রশাসনের কর্মকর্তাদেরকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে। উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নানা মামলার আসামি বলে জানা যায়। এর মধ্যে বেশকয়েকজন কারাগারে রয়েছেন। বিভিন্ন ইউনিয়নে দ্বায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা হলেন ১নং স্বরমুশিয়া ইউনিয়ন পরিষদের দ্বায়িত্ব দেয়া হয়েছে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. মোতাহার হোসেনকে।
২নং শুনই ইউনিয়ন পরিষদের দ্বায়িত্ব দেয়া হয়েছে পল্লী সঞ্চয় কর্মকর্তা প্রবীর সরকারকে, ৩নং লুনেশ্বর ইউনিয়ন পরিষদের দ্বায়িত্ব দেয়া হয়েছে উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মো. রাজীব আহম্মেদ কে, ৪নং বানিয়াজান ইউনিয়ন পরিষদের দ্বায়িত্ব দেয়া হয়েছে সমবায় কর্মকর্তা মো. মমিন আলী মিয়াকে ৫নং তেলিগাতী ইউনিয়ন পরিষদের দ্বায়িত্ব দেয়া হয়েছে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জালাল উদ্দীন আহমেদ কে, ৬নং দুওজ ইউনিয়ন পরিষদের দ্বায়িত্ব দেয়া হয়েছে উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আশরাফুল হক কে ৭নং সুখারী ইউনিয়নের দ্বায়িত্ব দেয়া হয়েছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ওমর ফারুক।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK