1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
“সাম্য ও সমতায়, দেশ গরবে সমবায়” এই পতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের আয়োজনে (১ নভেম্বর) শনিবার সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রশাসনের হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎এসময় নেত্রকোনা জেলা সমবায় কর্মকর্তা সুমন চন্দ্র পাল উক্ত দিবসের সভাপতিত্ব করেন এবং জেলা সমবায় কার্যালয়ের উপসহকারী নিবন্ধক মোছাম্মাৎ আফরোজা খাতুন সঞ্চালনা করেন। সমবায় দিবস উপলক্ষ্যে র‍্যালী,পতাকা উত্তোলন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। এসময় উন্নয়নের স্বার্থে ঋণ দানকে আরও সহজ, অনাদায় ঋন আদায়ে করণীয়, সমবায় সমিতিগুলোর বেদখল হয়ে যাওয়া অবকাঠামোর উদ্ধার বিষয়ে আলোচনা করে জেলা প্রশাসক।
উক্ত সমবায় দিবসে এসময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) সদর সহ অন্যান্য কর্মকর্তা এবং জেলার সমবায় সমিতিগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
‎বক্তরা বলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশ গঠন ও অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন নিশ্চিতকল্পে সমবায় ভিত্তিক গ্রামীন অর্থনৈতিক ব্যবস্থা প্রচলনের পদক্ষেপ গ্রহন করেছিলেন। প্রান্তিক জনগোষ্ঠি ও গ্রামীন উন্নয়নে নেত্রকোনা জেলাধীন কেন্দ্রীয় সমবায় সমিতিগুলো বিশেষ ভূমিকা পালন করছে। মৎসজীবী সমবায় সমিতির সদস্যদের জীবন মান উন্নয়নে জাল যার জলা তার নীতি করায় প্রকৃত মৎসজীবী সদস্যদের ব্যাপক আর্থিক উন্নয়ন সাধিত হচ্ছে। এছাড়াও মহিলা সমবায় সমিতি গঠন করায় সমিতির সদস্যদের মাঝে উৎপাদনমুখী কার্যক্রম সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। শুধু তাই নয় সমিতির মাধ্যমে ঋণ নিয়ে সমিতির সদস্যদের ভাগ্যের পরিবর্তন ঘটছে। সকল সমবায় সমিতির সদস্যদের জীবন মান উন্নয়নে সর্বদায় কাজ করার জন্য সকল সমবায় সমিতির সদস্যদের পরামর্শ দেওয়াসহ বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে। আগামীতে সকল সমবায় সমিতির সদস্যরা তাদের জীবন মানউন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাবেন এমনটাই আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK