1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৮ বার পঠিত
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফেচিয়া এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাস্তা দখল করে স্থানীয় বাসিন্দা মো. আব্দুল কাদিরের বিরুদ্ধে বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ৩০ জানুয়ারি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী বারবার লিখিত অভিযোগ দায়ের করেন একই এলাকার আওলাদ আহাম্মেদ নামের এক ব্যক্তি। পরে রবিবার (৩ ফেব্য়া ‍ুরী) সকালে স্থানীয় সাংবাদিকদের কাছেও লিখিত অভিযোগ দেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চন্ডিগড় ইউনিয়নের অন্তর্গত চন্ডিগড় উচ্চ বিদ্যালয় হতে ফেচিয়া গুদারাঘাট পর্যন্ত রাস্তা যার আইডি নং – ৩৭২১৮৪০০৩ ফেচিয়া মাদ্রাসা সংলগ্ন পশ্চিম পাশে মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে বসতঘর নির্মাণ শুরু করেছেন। ওই রাস্তা দিয়ে এলাকার সকল মানুষ বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থী ও কৃষি পণ্য বাজারজাত করার এক মাত্র রাস্তা। এমন অবস্থায় ওই রাস্তার উপর বসতঘর নির্মাণ করলে মানুষের চলাচলের অসুবিধা হবে। এছাড়াও ঘটনাটিতে আইন শৃঙ্খলা অবনতি হতে পারে বলেও লিখিত অভিযোগে উল্লেখ করেন অভিযোগকারী আওলাদ আহাম্মেদ।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল কাদির মুঠোফোনে বলেন, আমি আমার জায়গায় বসত বাড়ি করতেছি। অফিস থেকে কাগজপত্র আমাদেরকে দিয়ে গেছে সরকারি খাজনা ছাড়া সরকারের আর কোনো দাবী নাই। আপনারা এখানে এসে দেখে যান। আমি আমার জায়গায় বসত বাড়ি করছি।এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগে উল্লেখিত আইডি নম্বর অনুযায়ী রাস্তাটি আমাদের। তবে সরেজমিনে গিয়ে ঘটনাটি দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে বলেছি সরেজমিনে গিয়ে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK