1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ১১৬ বার পঠিত
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা দুজন কলমাকান্দা থানায় মামলার আসামি এবং ইতোমধ্যে তাদেরকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করেছে পুলিশ। সাময়িক বরখাস্তকৃতরা হলেন- নাগডরা সরকারি শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরিফ আহমেদ। আরেকজন হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অঞ্জন সরকার।
রবিবার (৫ ডিসেম্বর) এতথ্য জানান নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আজম এবং তার গত ২৬ ডিসেম্বর তারিখে স্বাক্ষরিত পৃথক দুটি পত্র হতে দুজন শিক্ষক বরখাস্তের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
বাংলাদেশ সার্ভিস রুল (বি.এস.আ.) পার্ট-১ এর ৭৩ বিধির নোট (২) এবং সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৩৯ (২) মোতাবেক পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়ার তারিখ গত বছরের ৮ ডিসেম্বর হতে দুজনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্তের সময় কার্যকর করা হবে ওই পত্রের উল্লেখ রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK