1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় যৌথবাহিনীর চেকপোস্ট স্থাপন; ভ্রাম্যমাণ আদালতে মাদকের দায়ে ২ যুবকের দন্ড

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১২০ বার পঠিত
নেত্রকোনার কলমাকান্দায় যৌথবাহিনী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে মাদকসহ আটক দুই যুবককে দন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন- সিরাজুল ইসলামের ছেলে খালেকুজ্জামান (২৫) ও ওয়াজেদের ছেলে সাইদুল ইসলাম (২৮)। তারা দুজনে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বীর আহম্মদপুর গ্রামের বাসিন্দা।
স্থাপনকৃত চেকপোস্টে যৌথবাহিনীর অভিযানে যুবকদ্বয়ের কাছ থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় দুই বোতল মদ পাওয়া যায়। এ অপরাধে দুজনকেই বিনাশ্রম কারাদন্ড এবং অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন কলমাকান্দায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইজুল ওয়াসীমা নাহাত।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরের দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার ও কলমাকান্দা সেনা ক্যাম্পের দায়িত্বরত সেনা কর্মকর্তা মেজর নাজমুজ সাকিব। এরআগে গত বৃহস্পতিবার দিনগত রাতে মাদকসহ ওই দুই যুবককে আটক করে যৌথবাহিনী।
মেজর নাজমুজ সাকিব জানান, কলমাকান্দা সদরে পাচুরা এলাকায় সেনাবাহিনীর সার্জেন্ট নাসিরের নেতৃত্বে স্থাপনকৃত চেকপোস্টে যৌথ অভিযানে দুজনকে ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তাদেরকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড এবং দুই’শো টাকা করে দুজনেকে চার‍’শো টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ জানান, দন্ডপ্রাপ্ত দুজনকে বৃহস্পতিবার রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK