1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় মাসব্যাপী তাঁত বস্ত্র কুটির শিল্প ও বাণিজ্য মেলা জমে উঠেছে 

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৬৪ বার পঠিত
নেত্রকোনায় দেশীয় তাঁত বস্ত্র ও কুটির শিল্পকে মানুষের মাঝে জনপ্রিয় করে তুলতে ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী তাঁত বস্ত্র কুটির শিল্প ও বাণিজ্য মেলা জমে উঠেছে।
সরেজমিনে এমন চিত্র দেখা যায় নেত্রকোণা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর উদ্যোগে জেলা শহরের জয়নগর দত্ত উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলা শুরু হয়েছে। নেত্রকোনা জয়নগর মাঠে জমে উঠেছে মাসব্যাপী তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলা। দশনার্থী ও ক্রেতার উপস্থিতি দেখে মেলা আয়োজক কমিটির সদস্যরা অনেক খুশি। বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন তাদের পছন্দের কেনাকাটা করার জন্য। তার পাশাপাশি বড়দের এবং বাচ্চাদের বিভিন্ন ধরনের বিনোদনমূলক সরঞ্জাম রয়েছে। মেলায় আগত লোকজনের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা করেছেন কমিটির সদস্যরা।
এই মেলায় এবার বেশি আকর্ষণ করছে কসমেটিকস ও গৃহস্থালির দ্রব্যাদি। ওইসব পণ্য কিনতে প্রতিদিন ভিড় জমাচ্ছে নানা বয়সী নারী-পুরুষ। মেলায় গিয়ে দেখা যায় যুবক-যুবতীসহ নারীদের প্রচণ্ড ভিড়। তারা পছন্দের কসমেটিকস ও ঘর সাজাতে গৃহস্থলির জিনিসপত্র কিনছেন। শিশুদের স্লিপার, ম্যাজিক নৌকা,ট্রেন, ট্রয়ট্রেন, চড়কি, নাগোর দোলায়, ভূতের বাড়িসহ নানা ধরনের বিনোদন নিচ্ছে শিশুরা।
মেলার দর্শনার্থীরা জানান, মেলা বেশ ভালো লেগেছে। বিশেষ করে মেলার গেট ও ফোয়ারা বেশি সুন্দর। কয়েকজন নারী পুরুষ জানান, সাধারণত পরিকল্পনা করে ঘর সাজাতে দ্রব্যাদি কেনা হয় না। কোনো মেলায় গেলে এসব জিনিপত্র কেনা হয়। তাই সেই উদ্দেশ্যে মেলায় আসা হয়েছে। তবে মেলায় আসা অনেক জিনিসি-পত্রই তাদের পছন্দ হয়েছে।
মেলার আয়োজক কমিটির সভাপতি নেত্রকোনা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মোখলেছুর রহমান খসরু জানান, গত (২৮ মে ) মেলাটি শুরু হয়। মেলা শুরু থেকেই মেলায় আগত দর্শনার্থীদের জন্য সার্বিকভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।যাতে কারো যেন অসুবিধা না হয় এজন্য মেলার সময়সীমা সীমিত করা হয়েছে। তিনি জানান, মেলার প্রথম দিকে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে মেলা তেমন জমে উঠেনি। এখন দুই একদিন যাবত আকাশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দর্শনার্থী আসতে শুরু করেছে।আশা করছি এভাবে আকাশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে মেলা আরও জমে উঠবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK