1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় মাদকের টাকার জন্য মারধর, মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

সোহেল খান দূর্জয় নেত্রকোনা
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত
মাদকের টাকার জন্য মারধর, মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা। মাদকের টাকার জন্য মাকে মারধর করে ছেলে। অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা। নেত্রকোনার কলমাকান্দায় এ ঘটনা ঘটেছে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. শহিদুল ইসলাম।
ওই মাদকাসক্ত যুবকের নাম শাহজাহান মিয়া (২৫)। তিনি উপজেলার পাঁচগাও গ্রামের শুকুর মাহমুদের ছেলে। শুক্রবার (২২ নভেম্বর) রাতে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, শাহজাহান একজন মাদকাসক্ত। মাদকের টাকার জন্য মাকে অত্যাচার করত, মারধর করত। শেষে অতিষ্ঠ হয়ে পুলিশে বিষয়টি জানান তার মা সাজেদা খাতুন।
মায়ের অভিযোগ পেয়ে উপজেলা সদরের মুক্তিচর এলাকা থেকে পুলিশ তাকে মাদকসেবনরত অবস্থায় আটক করে। পরে সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শাহজাহান তার নিজের অপরাধ স্বীকার করে নেন। পরে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি)।রাতেই শাহজাহান মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK