
করবো বীমা গড়বো দেশ উন্নয়নের বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিয়ন্ত্রিত ইসলামীক শরিয়াহ মোতাবেক পরিচালিত বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জোন ও সার্ভিস সেন্টারে এই মাসিক উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) সকাল ১১টায় নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের আয়োজনে কে এম এস টাওয়ারের ৩য় তলায় অফিস কার্যালয়ের হল রুমে এই মাসিক উন্নয়ন সভা ও লটারির মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এসময় উক্ত উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের সহকারী এজেন্সি ডিরেক্টর সালেহা রায়হান ও সঞ্চালনা করেন ব্রাঞ্চ ম্যানেজার নূরজাহান আক্তার।
এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের এজেন্সি ডিরেক্টর হাবিবুর রহমান।
এসময় উক্ত মাসিক উন্নয়ন সভায় উপস্থিত ছিলেন, নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের ব্রাঞ্চ ম্যানেজার সোহেল খান দূর্জয়, মাসুদুজ্জামান, তাওহিদা ইসলাম স্মৃতি, ইউনিট ম্যানেজার করুনা আক্তার,লিপি আক্তার রুনা,লাল মিয়া,শাহিনুর রশীদ, হাজেরা আক্তার, শিউলি আক্তার, ইউসুফ ও আব্দুল আলীম প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের আওতাধীন সকল সকল উন্নয়ন কর্মী কর্মকর্তা ও সম্মানিত গ্রাহকবৃন্দ।