1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত
নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) দিনব্যাপী উপজেলার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে মানুষের সেবায় বিনামূল্যে চিকিৎসা এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
বেলা ১১টার দিকে ময়মনসিংহের ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
চিকিৎসা সেবায় অংশ নিতে সকাল থেকেই কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে ভিড় করতে থাকেন সেবা প্রার্থীরা। দুপুর পর্যন্ত চোখের সমস্যা নিয়ে প্রায় দুই হাজার পাঁচশো রোগী রেজিস্ট্রেশন করেন।
এ সময় রোগীদের চক্ষু সেবা নিশ্চিতে চক্ষু বিশেষজ্ঞসহ চিকিৎসকরা সেবা প্রদান করেন। তাদের প্রত্যেককে বিনামূল্যে চশমাসহ ঔষধ সরবরাহ করা হয়। এমন আয়োজনে খুশি চিকিৎসা নিতে আসা রোগীরা।
এ সময় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রোগীদের  চিকিৎসা সেবায় আটজন চক্ষু বিশেষজ্ঞসহ চিকিৎসক দল সেবা প্রদান করেন। তাদের প্রত্যেককে বিনামূল্যে চশমাসহ ঔষধ দেওয়া হয়েছে। ছানিপড়া রোগীদের সনাক্ত করে বিনামূল্যে অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK