1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় বিকাশকর্মী রিজন হত্যায় গ্রেফতার ১

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৭৩ বার পঠিত
নেত্রকোনায় বিকাশকর্মী রিজন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মিজানুর রহমান মানিক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের মোক্তারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিজানুর রহমান মানিক সদর উপজেলার দুগিয়া চরপাড়া গ্রামের মৃত সোলায়মানের ছেলে।
হত্যার শিকার রিজন তালুকদার (২২) জেলা শহরের পশ্চিম নাগড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি জেলা সদরের বিকাশ অফিসে কর্মরত ছিলেন।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করে বলেন, সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১০ আগস্ট সকালে বিকাশ অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন রিজন। পরে ১২ আগস্ট সন্ধ্যার দিকে আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের পাশে মগড়া নদী থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে পরদিন সদর থানায় হত্যা মামলা করেন তার বাবা রফিকুল ইসলাম।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK