1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় বিকাশকর্মী রিজনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

সোহেল খান দুর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৮১ বার পঠিত
নেত্রকোনায় বিকাশকর্মী রিজন তালুকদারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে নেত্রকোনা বিকাশসহ সব কটি মোবাইল ব্যাংকিং কর্মী ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ ও মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিকাশের ব্যবস্থাপক ধ্রুব সরকার, গ্রামীণের ব্যবস্থাপক সৈয়দ আবু সাহাদ, বাংলা লিংকের ব্যবস্থাপক সোহাগ সাহাসহ অন্যরা।
রিজন তালুকদার (২২) জেলা শহরের পশ্চিম নাগড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। গত রোববার সকালে বিকাশ অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে মঙ্গলবার সন্ধ্যার দিকে আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের পাশে মগড়া নদ থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে থানায় হত্যা মামলা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, রিজনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। মোবাইল ব্যাংকিং কর্মীদের নিরাপত্তার বিধান করতে হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK