1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় বিএনপি নেতার বাড়িতে হামলা; আ.লীগ নেতা গ্রেপ্তার

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত
বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের মামলায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. সালেকুল হাসান লেলিনকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
মো. সালেকুল হাসান লেলিন পৌরশহরের দক্ষিণ দৌলতপুরের আল মবিন রোডের মৃত. ডা. বদরুদ্দীন আহমেদের ছেলে।
সোমবার (১৮ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে রবিবার রাতে পৌরশহরের আল মবিন রোডে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ, মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মিছিল বের করে। এসময় আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগের নেতৃত্বে ওই মিছিলে হামলা চালানো হয়। পরে রেলস্টেশনের কাছে থাকা পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়িতে হামলা চালায় অর্ধশত ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী। এসময় বিএনপি নেতা নিজের ঘরের ভেতর অবস্থান করছিলেন। হামলাকারীরা রামদা-চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ওই বিএনপি নেতার ঘরের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত করে। তবে ভেতরে ঢুকতে না পেরে তারা এক পর্যায়ে চলে যায়।
এ ঘটনায় সরকার পতনের পর ২৮ সেপ্টেম্বর থানায় মামলা করেন ওই বিএনপি নেতা। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মোহনগঞ্জ থানার এসআই কানাই লাল চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে বলেন, (সোমবার) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK