1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় বালু চুরির দায়ে ৬ যুবক জেলহাজতে

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৪ বার পঠিত
নেত্রকোনার দুর্গাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে বিজয়পুর এলাকার সোমেশ্বরী নদী থেকে বালু চুরির দায়ে একজনকে অর্থদন্ড ও ছয়জন লড়িচালককে বিভিন্ন মেয়াদে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিদ রেজওয়ানুল কবীর এই দন্ড প্রদান করেন।
মামলা সুত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা সত্বেও সোমেশ্বরী নদী থেকে বালু চুরি করে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ছয়জন লড়িচালক মমিন আহমেদ (২০), সোহাগ মিয়া (২২), মো. হাকিম (২২), মো. শরিফুল ইসলাম (২২), মো. এনামুল হক (২৬) ও আলমগীর হোসেন (২৪) এই ছয়জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান ও একজনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। সেইসাথে সোমেশ্বরী নদী থেকে কোন প্রকার বালু উত্তোলন করা যাবে না মর্মে নিষেধাজ্ঞা জারি করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এতে ছয় জন লড়িচালককে বিভিন্ন মেয়াদে জেল হাজতে প্রেরণ এবং একজনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ইতোমধ্যেও বিভিন্ন সময়ে বালু চুরি রোধে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK