1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

নেত্রকোনায় প্যারোলে মুক্তি পেয়ে ভাইয়ের জানাজায় যুবলীগ নেতা

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১১ বার পঠিত
নেত্রকোনার বারহাট্টায় বড় ভাইয়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পান বাউসী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আননান। পরে নিজের বাড়িতে গিয়ে বড় ভাইকে শেষ দেখা দেখেছেন তিনি। জানা যায় শুক্রবার (৩১) দুপুরে নেত্রকোনা কারাগার থেকে পুলিশ আননানকে মৌয়াটি গ্রামে নিয়ে যায়। এর আগে, বৃহস্পতিবার দুপুর দেড়টায় শ্বাসকষ্টজনিত কারণে আননানের বড় ভাই আ. হান্নান মারা যান।
আননানের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম হিমেল প্যারোলে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। জানাজায় অংশগ্রহণ করতে না পারলেও নিজের ভাইকে শেষ দেখা দেখতে পেরেছেন তিনি। এসময় নিজের পিতাকে দেখে আননানের ছেলে-মেয়েরা কান্নায় ভেঙে পড়ে। আননানের স্ত্রী বলেন, আজ বিকেল ৪টা পর্যন্ত তার মুক্তির সময় থাকলেও সন্তানদের কান্নাকাটি দেখে নিজেকে সামলাতে না পেরে আগেই চলে যান।
গত ৪ আগস্ট বারহাট্টা উপজেলার গোপালপুর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় মামলা হয়। সরকার পতনের পর গত ১৯ আগস্ট উপজেলা বাউসী ইউনিয়নের প্রেমনগর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আমিনুল ইসলাম  বাদী হয়ে বারহাট্টা থানায় একটি মামলা করেন। এরপর গত বছরের ২৫ অক্টোবর ওই মামলায় গ্রেপ্তার হন এই নেতা। তারপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK