1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ, ভেসে উঠলো ২ লাখ টাকার মাছ

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১২০ বার পঠিত
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোনা জেলার আটপাড়ায় এক মাছ চাষির মাছের ঘেরে বিষ দিয়ে প্রায় দুই লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত রবিবার (৩০ মার্চ) দিবাগত রাতে আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের সোনাজুর গ্রামের বাসিন্দা আব্দুল হকের ছেলে শোকরান খানের মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
জানা যায়,গত সোমবার পবিত্র ঈদ উল ফিতরের দিন (৩১ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে মরা মাছগুলো ভাসতে দেখা গেছে। মাছ চাষী শোকরান খান সুখারী ইউনিয়নের সোনাজুর গ্রামের বাসিন্দা আব্দুল হকের ছেলে।
অভিযুক্তরা হলেন, একই ইউনিয়নের সোনাজুর গ্রামের বাসিন্দা রহিম মিয়ার ছেলে সাগর মিয়া (২২) ও সিরাজ মিয়ার ছেলে কামরুল মিয়া (২৮)।মাছ চাষী শোকরান খান বলেন, আমি দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছি। এছাড়া ফিসারীর পাশে কিছু অংশে ফসল উৎপাদন করি। চলতি বছর আমি ৬০ শতাংশ জমিতে মাছ চাষ করেছি।
তিনি বলেন, গত রবিবার (৩০ মার্চ) রাত আনুমানিক ২ টার দিকে পূর্ব শত্রুতার জেরে সাগর মিয়া, ও কামরুল মিয়া আমার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে। বিষপ্রয়োগ করার কারণে আমার প্রায় দুই লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন মাছ চাষী শোকরান খান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK