1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় নানান আয়োজনে বিভিন্ন মণ্ডপে সরস্বতী পূজা উদযাপন

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৭ বার পঠিত
বিদ্যার দেবীর আরাধনায় উৎসবমুখর পরিবেশে নেত্রকোনায় উদযাপিত হয়েছে সনাতন ধর্মালম্বীদের সরস্বতী পূজা। সোমবার (০৩ ফেব্রুয়ারি) সরস্বতী পূজা উপলক্ষে শহরের বিভিন্ন মণ্ডপে ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে ভক্তরা বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করছেন। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এ উৎসবে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানিয়েছেন তারা।
শহরের বিভিন্ন মণ্ডপে মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা ছাড়াও হাতেখড়ি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যারতি, আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপের বাণী অর্চনায় সমবেত হয়েছেন নানা সাজে সজ্জিত নারী, পুরুষ ও শিশুরা। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পন্ডিত জানান, জেলায় এ বছর প্রায় সহস্রাধিক মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মণ্ডপগুলোতে বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে সরস্বতী পূজা ঘিরে নেত্রকোনা শহরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। পাড়া-মহল্লা কিংবা শহরের অলি-গলি সবখানেই দৃষ্টি কাড়ছে আলো। একই চিত্র শহরের স্থায়ী ও অস্থায়ী মণ্ডপের ভেতরে-বাইরে। বিদ্যার লাভের আসায় শিক্ষার্থীরেই বেশি ভিড় করছেন মণ্ডপে মণ্ডপে। আরাধনা করছেন বিদ্যার দেবীকে। পাশাপাশি মনমুগ্ধকর আলোকসজ্জা দেখতে বিভিন্ন ধর্মের শিশু ও কিশোরসহ নানা বয়সী মানুষের ভিড়ও লক্ষ্য করা গেছে মণ্ডপগুলোতে। তবে প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতায় নির্বিঘ্নে যুগের পর যুগ উৎসমমুখর পরিবেশে এই সরস্বতী পূজা হয়ে আসছে। এদিকে পূজায় দর্শনার্থীর কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর।
বিশেষ সূত্রে জানা গেছে নেত্রকোনায় সুন্দর ভাবে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন হচ্ছে। বাণী অর্চনা ও নানা আয়োজন দিয়ে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর পূজা পালিত হচ্ছে। ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন অগণিত ভক্ত অনুরাগী। সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। জেলায় বিভিন্ন মন্দির, পূজা মন্ডব ও শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। প্রদীপ ভট্টাচার্য নামের এক দর্শনার্থী বলেন, সরস্বতী বিদ্যার দেবী, দেবীর কৃপা পেলে আমাদের জ্ঞান বাড়বে, তাই দেবীর সন্তুষ্টির জন্য প্রার্থনা করছি। স্বরস্বতী পূজা নিয়ে নেত্রকোনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকার ও জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট শিতাংশু বিকাশ চৌধুরী আচার্য্য বলেন, সরস্বতী পূজায় সব ধর্মাবলম্বী মানুষ অংশগ্রহণ করে থাকে। ফলে এতে একটি অসাম্প্রদায়িক পরিবেশ বিরাজ করে। নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম বলেন, “সরস্বতী পূজা ঘিরে বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহরের প্রতিটি মণ্ডপে থানা পুলিশের পাশাপাশি জেলা পুলিশও কাজ করছে। মণ্ডপগুলোতে গোয়েন্দা নজরদারিও রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK