1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় দাফনের পরদিন খুদে বার্তা দেখে হত্যা মামলা, ১ মাস পর লাশ উত্তোলন

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৮৮ বার পঠিত
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় সানোয়ার হোসেন (২৮) নামের এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল-উল-আহসান, খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন এবং জেলা পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, জেলার খালিয়াজুরী উপজেলা সদরের খালিয়াজুরী গ্রামের জমশের মিয়ার ছেলে সানোয়ারকে গত ২৪ নভেম্বর সকালে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। পরিবারের কোনো আপত্তি না থাকায় থানা-পুলিশ ও স্থানীয় নেতাদের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই সেদিন লাশ দাফন করা হয়। পরে সানোয়ারের স্ত্রী তাঁর মোবাইল ফোনে দেখেন, ২৩ তারিখ দিবাগত রাত ১টা ১২ মিনিটে তাঁর ফোনে স্বামীর নম্বর থেকে খুদে বার্তা এসেছিল।
সানোয়ারের স্ত্রী বলেন, ওই খুদে বার্তায় লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য ফারুক ব্যাপারী দায়ী’। এ কারণেই সানোয়ারের ভাই মো. দেলুয়ার মিয়া গত ৭ ডিসেম্বর নেত্রকোনার আমলি আদালতে ৭ জনকে আসামি মামলা করেন। আদালত মামলটি রেকর্ডভুক্ত করতে খালিয়াজুরী থানাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশেই বৃহস্পতিবার কবর থেকে সানোয়ারের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন জানান, মামলা করার পর থেকেই আসামিরা পলাতক এবং এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK