1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় ডিপ্লোমা ইন লাইভস্টক বৈষম্য বিরোধী ছাত্র পরিষদের শিক্ষার্থীদের মানববন্ধন

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৯ বার পঠিত
নেত্রকোনা শহরের জেলা প্রেসক্লাবের সামনের সড়কে সরকারি চাকুরীসহ বিভিন্ন দাবিতে মানবন্ধন করেছে ডিপ্লোমা ইন লাইভস্টক বৈষম্য বিরোধী ছাত্র পরিষদ ইনস্টিটিউট অব লাইভস্টক সাইন্স এন্ড টেকনলোজি(আইএলএসটি)র শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রেসক্লাবের সামনে সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধান ও বিক্ষোভ মিছিলে অংশনেন ওই প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী। ডিপ্লোমা ইন লাইভস্ট স্টুডেন্টস ফেডারেশন এর নেত্রকোনা শাখার উদ্যোগে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
মানবন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, ডিপ্লোমা ইন লাইভস্ট স্টুডেন্টস ফেডারেশন এর ছাত্র পরিষদের ছাত্র প্রতিনিধি সোহেল রানা, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান,সিহাব উদ দৌলা,ও জাহাঙ্গীর আলম প্রমূখ।
শিক্ষার্থীদের দাবিগুলো হল, প্রস্তাবিত ভিএফএ ও সমমানের পদে নিয়োগের জন্য আইএলএসটি হতে পাশকৃত ডিপ্লোমা ইন লাইভস্টক সনদ ধারীদের সংযুক্তকরণ, অতিদ্রুত নিয়োগ বিধি প্রণয়ন, নিয়োগ পদায়ন ও নবসৃষ্ট উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তার পদসমূহে অতিদ্রুত সরাসরি নিয়োগের ব্যবস্থা করা।
এসময় বক্তারা জানান, বর্তমানে সারা দেশে পাঁচটি এমন আইএলএসটি রযেছে। আরো কয়েকটি স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। এসব প্রতিষ্ঠানে অধ্যয়ন শেষে আমাদের সরকারি চাকুরিতে প্রবেশের জন্য সুযোগ-সুবিধা নেই। যেগুলো আছে সেগুলোতেও নন-টেকনিক্যাল লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে। ফলে আমাদের এখান থেকে পাশ করার পরও বেকার থাকতে হচ্ছে।
ডিপ্লোমা ইন লাইভস্ট স্টুডেন্টস ফেডারেশন এর নেত্রকোনা জেলা শাখার প্রতিনিধিরা আরো বলেন, আমাদের যৌক্তিক দাবিগুলো মানা না হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে আমরা আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK