1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় ডাক্তার শূন্য খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ১৭০ বার পঠিত
স্থানীয় লক্ষাধিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবাদানের ভরসাস্থল নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন ডাক্তার শূন্যতায় ধুঁকছে। ৩১ শয্যা বিশিষ্ট সরকারি এ হাসপাতালটিতে চিকিৎসা সেবাদানের জন্য জুনিয়র কনসালট্যান্টসহ ডাক্তারের পদ রয়েছে ৯টি। এর মধ্যে ৮টি পদের বিপরীতেই প্রায় বছর খানেক ধরে কোনো ডাক্তার নেই। বাকি একটি পদে কাগজে-কলমে ডাক্তার থাকলেও তিনি গত বছরের ১০ ডিসেম্বর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারি) বিকালে এসব তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌনম বড়ুয়া। তিনি জানান, এ স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসারের পদ রয়েছে একটি। এ পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এখানে মেডিকেল অফিসারের পদ আছে ৩টি। এ পদগুলোও শূন্য। জুনিয়র কনসালটেন্টের পদ আছে ৪টি। এর মধ্যে জুনিয়র কনসালটেন্ট গাইনী এবং অবস পদের বিপরীতে দুই জন ডাক্তারের পোস্টিং থাকলেও তারা এখানে যোগদানের পর থেকেই সংযুক্তিতে একজন রয়েছেন ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজন রয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে জুনিয়র কনসালটেন্ট সার্জারির পদটিও রয়েছে শূন্য।
তিনি আরও জানান, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন পদে ডা. প্রনব কুমার পাল নামে একজন ডাক্তার বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার অনুপস্থিতির কারণে তাকে শো-কজ করা হলেও তিনি শো-কজের কোন জবাব দেননি বলেও জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৌনম বড়ুয়া। এর আগেও ডা. প্রনব কুমার পাল কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় তাকে শো-কজ করা হয়েছিল। এদিকে,অনুপস্থিতির ব্যাপারে জানতে ডা. প্রনব কুমার পালের সঙ্গে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK