
নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হলো(৫ আগস্ট)। এ দিনটি স্মরণে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রথমে নেত্রকোনা সদর উপজেলার নন্দীপুর চরপাড়া গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রমজান আলীর কবরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক বনানী বিশ্বাস। পরে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
কবর জেয়ারত শেষে নেত্রকোনায় জয় বাজার এলাকায় স্থাপিত শহীদ স্মৃতি স্তম্ভ থেকে বিজয় র্যারি বের হয় এবং নেত্রকোনা পৌরশহরে মোক্তারপাড়াস্থ পাবলিক হলের সামনে এসে শেষ হয়। পরে জুলাই শহীদদের স্মরণে ও জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই নেত্রকোনা শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জেলা প্রশাসনের নেতৃত্বে বিজয় মিছিল বের করা হয়। এতে শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা পাবলিক হলে এসে শেষ হয়।
এসময় পাবলিক হলে উপস্থিত থেকে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এসময় জানা যায়, গত বছরের এই দিনে দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার সক্রিয় অংশগ্রহণে গণআন্দোলনের মুখে পতন হয় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের। এরপর শুরু হয় নতুন বাংলাদেশ গড়ার অধ্যায়। এ স্বপ্নে অঙ্গীকারবদ্ধ করে তোলে পুরো জাতিকে।