1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

নেত্রকোনায় জুয়ার আসর পরিচালনার অপরাধে সেনাবাহিনীর হাতে দুজন আটক

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত
নেত্রকোনায় জুয়ার আসর পরিচালনার অপরাধে এক সাবেক সেনা সদস্যসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী। এ অভিযান পরিচালনার সময়ে নগদ পাঁচ হাজার চারশো টাকা, আট সেট তাস ও একটি মোবাইল ফোন জব্দ করে সেনা সদস্যরা। আটককৃতরা হলেন- পৌরশহরের সাতপাই চক্ষু হাসপাতাল সংলগ্ন মৃত মোসলিম উদ্দিনের ছেলে অবসর প্রাপ্ত সেনা সদস্য এসএম মোসেক কাক্কা বুলবুল এবং জুয়ার আসর পরিচালনায় আটক আরেকজন পৌরশহরের খতিব নগুয়া এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে মো. আলামিন (৪৫)।
রবিবার (১৭ নভেম্বর) রাতে আটক দুজনকে নেত্রকোনা মডেল থানা পুলিশে কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। একই দিন রাত ৯টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মেজর জিসানুল হায়দার। তিনি সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনা সেনা ক্যাম্পের সার্জেন্ট মোত্তাহিরুলের নেতৃত্বে টহল দল পৌরশহরের মেছুয়া বাজার কাঁচামালের আড়তের ২য় তলায় অভিযান পরিচালনা করেন। জুয়ার আসর পরিচালনার অপরাধে তাদেরকে আটক করে টহল দলটি। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। তারা দীর্ঘদিন যাবত জোয়ার আসর পরিচালনা করে আসছিলেন।
পরবর্তীতে রবিবার (১৭ নভেম্বর) পুনরায় জিজ্ঞাসাবাদের পর প্রমাণসহ তাদেরকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই সেনা কর্মকর্তা।
খোঁজ নিয়ে জানা যায়, এসএম মোসেক কাক্কা বুলবুল নেত্রকোনা পৌরসভার ২নং ওয়ার্ড কমিশনার মহসিন আলম এবং সময় টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নেত্রকোনা জেলা প্রতিনিধি আলপনা বেগমের ভাই ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি সোহানুর রহমান কাকনের মামা। নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ সেনাবাহিনী কর্তৃক আটক দুজনকে হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে মামলা রুজু শেষে সোমবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে স্থানীয়দের ধারনা, ভাই ও বোনের প্রভাব এবং তাদের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে দিনে-দুপুরে শহরের মাঝখানে মেছুয়া বাজার কাঁচামালের আড়তের ২য় তলায় জুয়ার আসর পরিচালনা হয়ে আসছিল। এ আসরে শহরের প্রভাবশালীদের আনাগোনা দেখতে পান আশপাশের লোকজন।কিন্তু দীর্ঘদিন জুয়ার আসরের স্থানটি সম্পর্কে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা নিরব ভূমিকা পালন করেছে। অবশেষে সেনাবাহিনীর হস্তক্ষেপ ও প্রচেষ্টায় জুয়ার আসর পরিচালনার অপরাধে দুজনকে আটক করতে সক্ষম হন সেনা সদস্যরা এবং জনমনে স্বস্তি দেখা দিয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK