1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় জামায়াতে ইসলামীর আমিরের ওপর হামলা, আহত ২

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১০০ বার পঠিত
নেত্রকোনার আটপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জেলা শিবিরের সাবেক সভাপতি মো. ইউসুফের (৩৭) ওপর হামলা হয়েছে। লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাতে তার একটি হাত ভেঙে গেছে ও মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। এসময় তার সাথে থাকা ভাতিজা আয়াতুল্লাহ (২৫) গুরুতর আহত হন। এ ঘটনায় মো. ইউসুফের বাদী হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন, আ. রাজ্জাকের ছেলে মো. মনোয়ার হোসেন (৩২), খোকন মিয়ার ছেলে মো. আব্দুর রাকিব (৩০), আব্দুল মোতালিব ওরফে সেনচু মিয়ার ছেলে মো. সারোয়ার মেম্বার (৪০), মৃত হেলিমের ছেলে মো. জাকিরুল (৩০), মো. রেহান মিয়ার ছেলে মো. রনি মিয়া (৩২), মো. আবুল বাসারের ছেলে মো. ইনজামাম (২০), আব্দুল হান্নানের ছেলে নাদির মিয়া (২৮), মো. রফিক তালুকদারের ছেলে মো. ইমন তালুকদার (৩৫), হান্নান তালুকদারের ছেলে দিদার তালুকদার (৩০)। তারা সকলে আটপাড়া উপজেলার টেংগা গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (১০ জুন) আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়িক দ্বন্ধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আসামিদের গ্রেফতারে পুলিশ কার্যক্রম অব্যাহত আছে। জানা যায়, গত ৮ জুন উপজেলার তেলিগাতী বাজারে বাদীর নিজ ব্যবসায় প্রতিষ্ঠান ‘তাসফিয়া ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিক্সে’ ঢুকে সারোয়ার, মনোয়ার ও জাকিরুলের নেতৃত্বে অভিযুক্তরা অতর্কিত হামলা চালায়।
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান এবং নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের জামায়াতের নমিনি মো. দেলোয়ার হোসেন সাইফুলসহ আটপাড়া উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। একদল সন্ত্রাসী মো. ইউসুফ-এর উপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এতে মো. ইউসুফসহ তার ভাতিজা গুরুতর আহত হয়েছেন। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK