1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় জলমহাল বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ নাটক 

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পঠিত
নেত্রকোনার আটপাড়ায় জলমহালের বিরোধকে কেন্দ্র  প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণের নাটক সাজানোর অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগ দেওয়ার পর পুলিশ তদন্তে গিয়ে এ নাটকের রহস্য উন্মোচন করেছে। পুলিশ জানায়, জলমহালের বিরোধের কারণে প্রতিপক্ষকে ফাঁসাতে এই অপহরণ নাটক সাজানো হয়েছে। সোহাগ নামে যে যুবককে অপহরণের কথা অভিযোগে বলা হয়েছে, তিনি মূলত দীর্ঘদিন ধরে চট্টগ্রামে থাকেন। ঘটনার দিনও তিনি সেখানেই ছিলেন।
থানা পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে,গত সোমবার উপজেলার নারাচাতল গ্রামের মো. আতিকুল ইসলাম তার ভাতিজা সোহাগ মিয়াকে অপহরণ করেছে বলে  থানায় লিখিত অভিযোগ করেন। এতে একই উপজেলার দৌলতপুর গ্রামের সকাল মিয়া ও হবিক মিয়াসহ ৮ জনের নাম উল্লেখ করে আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়- গত রোববার রাতে সোহাগকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে অভিযুক্তরা।
এ বিষয়ে অভিযোগকারী মো. আতিকুল ইসলাম বলেন, অভিযোগ সঠিকই আছে। গত রোববার রাতে আমার ভাতিজা সোহাগকে হবিক ও সকালসহ অন্যান্যরা অস্ত্রের মুখে জিম্মি করে মোহনগঞ্জ নিয়ে গিয়ে পিটিয়ে ঢাকাগামী ট্রেনে তুলে দেয়। আর বলে এলাকায় ফিরে আসলে তোকে মেরে ফেলব। পরে ভয়ে সে চট্টগ্রাম চলে যায়। এ বিষয়ে আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন,  অভিযোগ পাওয়ার পর আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে বাদী পক্ষের সঙ্গে কথা বলি। তদন্তে জানা যায়, সোহাগ দীর্ঘদিন ধরে চট্টগ্রামে কাজ করছেন।  ঘটনাস্থলে তিনি উপস্থিতই ছিলেন না। জলমহাল নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষকে ফাঁসাতে এমন অপহরণ সাজানো হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK