1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় চায়না দুয়ারী জালের ব্যাপকতায় হুমকির মুখে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৫৮ বার পঠিত
নেত্রকোনায় নিষিদ্ধ “চায়না দুয়ারী” জালের ব্যাপক ব্যবহার পরিবেশ ও প্রাকৃতিক মৎস্য সম্পদের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। মৎস্য বিশেষজ্ঞদের মতে, এটি সাধারণ জালের মতো হলেও কার্যত এটি একটি অতি সূক্ষ্ম ফাঁদ, যা কারেন্ট জালের তুলনায় অনেক বেশি ক্ষতিকর। এই জালে শুধু বড় মাছই নয়, ধরা পড়ছে মাছের ডিম, পোনা, ব্যাঙ, শামুক, কচ্ছপ, সাপসহ বহু জলজ প্রাণী। ফলে ভেঙে পড়ছে প্রাকৃতিক প্রজনন চক্র, হুমকির মুখে পড়ছে দেশীয় প্রজাতির টাকি, শিং, কৈ, মাগুর, বোয়াল, রুই, কাতলা সহ অনেক মূল্যবান মাছ।
নেত্রকোনার স্থানীয়রা জানান, এই জালের ফাঁস এতটাই সূক্ষ্ম যে, পানি চলাচলকারী যেকোনো প্রাণী এতে আটকা পড়ে যায়। ফলে হাওড়াঞ্চলের প্রাকৃতিক জীব বৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেত্রকোনার বিভিন্ন বিল ও হাওড়সহ একাধিক জলাশয়ে দেখা গেছে, স্থানীয় জেলেরা দিনের আলোয় প্রকাশ্যে নিষিদ্ধ চায়না জাল ব্যবহার করছেন। তবে এসব এলাকায় প্রশাসন ও মৎস্য বিভাগ মাঝে মাঝে অভিযান চালালেও তা অপ্রতুল ও অনিয়মিত- এমন অভিযোগ সচেতন মহলের।
নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, জেলার প্রতিটি উপজেলায় ইতোমধ্যে বেশ কিছু অবৈধ চায়না জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। খুব শিগগিরই নিয়মিত ও জোরালো অভিযান পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বিজয়া পাল বলেন, চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরা পরিবেশগত ও অর্থনৈতিক- দুদিক থেকেই ভয়াবহ ক্ষতির কারণ। এতে মাছ, পোনা এমনকি মাছের ডিম পর্যন্ত ধরা পড়ে যায়, যা পুরো প্রজনন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়।
নেত্রকোনা সচেতন মহলের মতে, প্রাকৃতিক জলাশয় ও দেশীয় মাছ রক্ষায় এখনই কঠোর ব্যবস্থা নেওয়া না হলে আগামীতে দেশের মৎস্যসম্পদ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, আমদানি, ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা এবং জেলেদের জন্য বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি করে সচেতনতা বৃদ্ধি করাই হতে পারে টেকসই সমাধান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK