1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় চাঁদা না পেয়ে মাদরাসা সুপারকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৪২ বার পঠিত
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
চাঁদা না পেয়ে নেত্রকোনার সদর উপজেলায় গরদী ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার মো. আব্দুল খালেক খানকে মারধর ও লাঞ্চিতের ঘটনায় মানববন্ধন করেছে ওই মাদরাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং এলাকাবাসী। বুধবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ঘন্টাব্যাপী মাদরাসা প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং মানববন্ধন শেষে বিক্ষোভ করেছেন শিক্ষাথীরা।
মানববন্ধনে শিক্ষাথীরা বলেন, মৌগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ওরফে রেনু মিয়া, ফারুকসহ সাত-আট জন মিলে তারা মাদরাসার সুপারকে শাটের কলার ধরে টেনে হিছড়ে মেরেছে এবং লাঞ্চিত করেছে। অভিযুক্তদের বিচার না হওয়া পযন্ত তারা ক্লাশ করা থেকে বিরত থাকবেন। মানবন্ধন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অপরাধীদের বিচারের দাবিতে মাদরাসার মাঠে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করেন।
ভুক্তভোগী আব্দুল খালেক খান বলেন, গত মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ইউপি বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ওরফে রেনু মিয়ার নেতৃত্বে ছয়টি মোটরসাইকেল যোগে মাদরাসায় আসেন সাত থেকে আটজন। পরে তারা মাদারাসার অফিসে অনধিকার প্রবেশ করে চাঁদা দাবী করে সন্ত্রাসী কায়দায় বেদড়ক মারধর করেন। তাকে টেনে হিছরে বের করে দেন এবং অফিস কক্ষ তালাবদ্ধ করে দেওয়া হয়। এ ঘটনার পর ওইদিন থানায়, উপজেলা নিবাহী কর্মকর্তা ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে জানান ভুক্তভোগী নিজে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK