1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় গনমাধ্যম কর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ বার পঠিত
“গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করো, ন্যায়বিচার প্রতিষ্ঠা করো” এ শ্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনার সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। তথ্য সংগ্রহকালে সাংবাদিক মুহাম্মদ শফিকুল ইসলাম (কুদ্দুস) ও রোমান হাসান এর উপর বালু চোরাকারবারি, দুস্কৃতিকারী ও সন্ত্রাসী আব্দুল আউয়াল, বজলুর রহমান এবং তার সহযোগীদের কর্তৃক বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবে সদস্যসচিব ও বাংলাভিশন টিভি’র প্রতিনিধি এম কিবরিয়া চৌধুরী হেলিম, এনটিভি’র নিজস্ব প্রতিবেদক ভজন দাস, চ্যানেল আই এর প্রতিনিধি জাহিদ হাসান, এশিয়ান টিভির প্রতিনিধি মনির হোসেন, সাংবাদিক আলিফ ফকির ও ভুক্তভোগী শফিকুল ইসলাম কুদ্দুসের ছেলে ইমরান হাসান কাওছার প্রমুখ।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর বিকেলে নেত্রকোনার কেন্দুয়ায় ছিলিমপুর রাস্তার মোড়ে বালুর ছবি ও ভিডিও ধারণ সময় দৈনিক ভোরের আকাশ পত্রিকার জেআ প্রতিনিধি শফিকুল ইসলাম কদ্দুসের উপর বর্বরোচিত হামলা দুস্কৃতিকারী ও সন্ত্রাসীরা। এতে গণমাধ্যম কর্মী শফিকুল ইসলাম কুদ্দুস গুরুতর আহত হন। তার শরীরের দুটি হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা আশঙ্কজনক বলে জানায় ভুক্তভোগীর ছেলে ইমরান হাসান কাওছার।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK