1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় কলেজ শিক্ষককে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১১৫ বার পঠিত
নেত্রকোনায় অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক  দীলিপ কুমার রায় হত্যা মামলায়  রুক্কু চৌহান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে  পাঠিয়েছে। এর আগে সোমবার সোমবার সন্ধ্যারয় নেত্রকোনা পৌর এলাকা থেকে রুক্কু চৌহানকে গ্রেপ্তার করে পুলিশ। নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার রুক্কু চৌহান নেত্রকোনা পৌরশহরের গরুহাট্টা এলাকার মৃত চান্দী চৌহানের ছেলে। তার বিরুদ্ধে নেত্রকোনা সদর ও গাজীপুরের টঙ্গী থানায় মাদক, চুরি, ছিনতাইসহ চারটি মামলা রয়েছে। এসব মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন বলে জানা গেছে। গত ১০ জানুয়ারি নেত্রকোনা শহরের বড়বাজার এলাকায় নিজ বাসার খাটের নিচ থেকে আবু আব্বাছ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক দীলিপ কুমার রায়ের লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের স্ত্রী নিভা রায় বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে  গত ১২ জানুয়ারি মডেল  থানায় হত্যা মামলা দায়ের করেন।
ওসি জানান, ঘটনার পর থেকে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ সহ তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামি ধরতে তৎপর হয় পুলিশ। আজ মঙ্গলবার গ্রেপ্তার রুক্কু চৌহানকে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK