1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় কবরস্থান দখলের প্রতিবাদ করায় প্রতিপক্ষের বাড়িতে হামলা, নারীসহ আহত ৩

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৩০ বার পঠিত
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোনার বারহাট্টায় কবরস্থান দখলের প্রতিবাদ করায় কৃষকদল নেতার নেতৃত্বে প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় বাধা দিলে কুপিয়ে ও পিটিয়ে তিন জনকে জখম করা হয়েছে।এ হামলায় অভিযোগের তীর উপজেলার গুমুরিয়া গ্রামের বাসিন্দা ও উপজেলা কৃষকদলের সভাপতি বাবুল মিয়ার ওপর। জানা যায়, বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে বারহাট্টা উপজেলার গুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের হালান মিয়াদের শতবর্ষী একটি কবরস্থান গত ৫ আগস্টের পর দখল করে নেন কৃষকদল নেতা বাবুল মিয়া। এ নিয়ে বাবুল ও হালান মিয়াদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। গত এক সপ্তাহ আগে বাবুল মিয়ার একটি সেলাই মেশিন চুরি করে নেয় বাবুলের ভাতিজা। এ বিষয়ে এলাকাবাসীর কাছে বিচার দেওয়ার পর তারা এটি সমাধানের চেষ্টা করে। কিন্তু কোন সমাধানে না পৌছায় দুই-তিন দিন আগে এ বিষয়ে থানায় অভিযোগ দেন হালান মিয়া। এতে আরও ক্ষিপ্ত হন বাবুল।
এর জেরে (বৃহস্পতিবার) দুপুরে হালান মিয়ার বাড়িতে হামলা চালায় বাবুল ও তার লোকজন। হামলাকারীরা রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কুপিয়ে নারীসহ তিনজনকে জখম করে। এসময় ঘর বাড়ি ভাঙচুর করে। পরে আহতদের উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এ বিষয়ে হালান মিয়া বলেন, ৫ আগস্টের পর আমাদের শতবর্ষী কবরস্থান দখল করে নেয় বাবুল। কিছুদিন আগে আমাদের একটা সেলাই মেশিন চুরি করে তার ভতিজা। এ নিয়ে সালিশে সমাধান না হওয়ায় থানায় অভিযোগ করেছি। এতে বাবুল ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যার হুমকি দেয়। দুপুরে ১০-১২ জন মিলে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে এসে হামলা চালায়। এ সময় বাধা দেওয়ায় কুপিয়ে ও পিটিয়ে দুই বোন ও ভাগ্নেকে জখম করে।
উপজেলা কৃষকদলের সভাপতি বাবুল মিয়া বলেন, এসব অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। আমার রেকর্ডের জমিতে থাকা কবরস্থান হালান মিয়া ও তাদের লোকজন দখলে নিয়ে নেয়। এ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। পরে এসব নিয়ে আমার চাচাতো ভাইদের সাথে তাদের মারামারির ঘটনা ঘটেছে। এতে আমি জড়িত নই। এ বিষয়ে বারহাট্টা থানার ওসি কামরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে এখনো থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK