1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা; বালু জব্দ

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পঠিত
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মেঘালয় সীমান্ত ঘেষা পাহাড়ের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. খোকন (৫০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং উত্তোলনকৃত বালু জব্দ করা হয়েছে। অর্থদন্ড প্রাপ্ত মো. খোকন কলমাকান্দা সদর ইউনিয়নের চিনাহালা গ্রামের রহমত আলীর ছেলে। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম।
জানা যায়, উপজেলার রংছাতি ইউনিয়নের শালিকাবাম নামক এলাকায় মেঘালয়ের সীমান্ত ঘেষা পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) বিকেলে সে স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। সেখানে বালু উত্তোলন করা অবস্থায় মো. খোকনকে আটক করা হয়। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে এই ধরণের কাজ করবে না এমন বিষয়ে মুচলেকা প্রদান করেন অর্থ দন্ডাদেশ প্রাপ্ত ব্যক্তি।
অর্থদন্ড প্রদানের বিষয়ে সত্যতা নিশ্চিত করে কলমাকান্দার সহকারি কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম জানান, আনুমানিক পাঁচশো ঘটফুট সিলেকশন বালু ও এক হাজার দুইশো ঘটফুট ভিট বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত বালু নিলামে বিক্রি করার পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK