1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোণা-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান খান “সেলিম”

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার পঠিত
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা :
ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণা-২ সদর-বারহাট্টা আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান খান সেলিম। আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান খান সেলিম ছাত্রজীবনে নেত্রকোনা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতাদের অন্যতম ছাত্রনেতা ও স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কন্ঠস্বর। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক ও নেত্রকোনা পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি এবং নবম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এছাড়াও দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এই নেতা।
১/১১ সরকার যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেফতার করে তখন তিনি তারেক রহমানের মুক্তির দাবীতে দুর্বার আন্দোলন গড়ে তোলেন। বিএনপির এই নেতা দলীয় আন্দোলন জেল-জুলুম ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েও টিকে থাকার ইতিহাস তাঁকে করেছেন সংগ্রামী ও নির্ভরযোগ্য নেতা। মনিরুজ্জামান খান সেলিম বিগত ১৭ বছর হাসিনা বিরোধী আন্দোলনে সরাসরি সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন। মনিরুজ্জামান খান সেলিম আরো বলেন, ২০১৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা ২ বারহাট্টা আসন থেকে ত্যাগী নেতাদের চাপে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।তিনি আরও বলেন, “আমরা দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই করেছি। আজও আমাদের আন্দোলন চলছে। প্রতিশ্রুতি দিয়ে গা ঢাকা দেওয়াদের সময় শেষ, কথা এবং কাজের মিল না থাকার ব্যাক্তিদের দিন শেষ, আমি জনগণের প্রতিনিধি হিসেবে নেত্রকোনা ২ সদর বারহাট্টাকে একটি মডেল মানবিক জনপদে রূপান্তর করতে উদ্যোগ গ্রহণ করবো।
আওয়ামী লীগের শাসনামলে নানা দমন-পীড়নের মধ্যেও মনিরুজ্জামান খান সেলিম রাজপথে সক্রিয় থেকে দলের প্রতি তাঁর নিষ্ঠা ও নেতৃত্বগুণের প্রমাণ রেখেছেন। তিনি বলেন, “কিছু স্বার্থান্বেষী মহল বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে এসব চক্রান্ত প্রতিহত করতে হবে।” তিনি বলেন, ১/১১ তে খুব সামান্য কজন আমরা দেশনেত্রী খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ছিলাম, আজ যারা খুব সক্রিয় দেখছেন তারা কেউ ছিল না। আমি দলের মনোনয়ন নিয়ে কোনো চিন্তিত নই, দলের উদ্দেশ্যে আদর্শ নিয়ে মানুষের কাছে যেতে হবে। ভালো কর্মীদের সংঘবদ্ধ করতে হবে। ভালো মানুষ না হলে ভালো নেতা কিভাবে হবে। তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে আমরা যেন দেশ ও জনগণের কল্যাণে কাজ করি, একটা মমতাময় সমাজ এটাই হোক অঙ্গীকার।” সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি দলের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK