1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শহরের সৌন্দর্যবর্ধন ও নগরস্বাস্থ্যের সুরক্ষায় ওয়াকওয়ে নির্মাণের দাবিতে মানববন্ধন

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৭ বার পঠিত
নেত্রকোণা শহরের সৌন্দর্যবর্ধন ও নগরস্বাস্থ্যের সুরক্ষায় মগড়া নদর পাড়ে ওয়াকওয়ে নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে ‘প্রকৃতি বাঁচাও আন্দোলন’ এর ব্যানারী এই মানবববন্ধন কর্মসূচী পালন করা করা হয়।
মানববন্ধনে কবি তানভীর জাহান চৌধুরীর সঞ্চালনায় এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নেত্রকোণা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ননী গোপাল সরকার, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি জেষ্ঠ্য সাংবাদিক শ্যামলেন্দু পাল, নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষক খন্দকার ওলিউল্লাহ, যমুনা টিভির স্টাফ রিপোর্টার কামাল হোসাইন, দৈনিক প্রথম আলোর নেত্রকোণা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, কলেজ শিক্ষার্থী বিদ্যুত খানসহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, নেত্রকোণা পৌরশহরে দিয়ে প্রবাহিত মগড়া নদী অপরিচ্ছন্ন হয়েছে যাচ্ছে। পৌরবাসীর দীর্ঘদিনের দাবি মগড়া নদী তার আপন রূপ ফিরিয়ে আনার। জনগণ ও পৌর নাগরিকের সুস্বাস্থ্য রক্ষা ও মগড়া নদীর সৌন্দর্যবর্ধনে অনতি বিলম্বে নদীর দুই তীরে ওয়াকওয়ে নির্মাণ করার দাবি জানান বক্তারা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK