1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

নেত্রকোণায় হুমায়ুন আহমেদের জন্মদিন পালিত

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত
নিজ জেলা নেত্রকোণায় হলুদ পাঞ্জাবীতে হিমু আর নীল শাড়িতে রূপা সেজে নেঁচে গেয়ে আনন্দ শোভাযাত্রা করে নন্দিত কথা সাহিত্যিক, প্রখ্যাত নাট্যকার ও দেশবরেণ্য চলচ্চিত্র নির্মাতা ড. হুমায়ুন আহমেদ এর ৭৬তম জন্মদিন পালন করেছে তার ভক্তরা।প্রতিবারের ন্যায় এবারও হিমু পাঠক আড্ডা’র উদ্যোগে সকাল ১১টায় তরুণ পাঠক ও লেখক ভক্তরা হলুদ পাঞ্জাবীতে হিমু আর নীল শাড়ী পড়ে রূপা সেজে সাতপাই চক্ষু হাসপাতাল সংলগ্ন নদীর পাড় থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে।
একুশে পদকপ্রাপ্ত প্রাবন্ধিক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার অসুস্থ থাকায় হাসপাতাল থেকেই মোবাইল ফোনের মাধ্যমে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন ঘোষনা করেন। আনন্দ শোভাযাত্রায় শিশু কিশোর থেকে বিভিন্ন বয়সের কবি, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবি, সামাজিক, সাংস্কৃতিক কর্মীরা অংশ গ্রহন করেন।  পরে হিমু রূপারা গানের তালে তালে পায়ে হেঁটে নেচে গেয়ে প্রায় দুই কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়ার মুক্ত মঞ্চে এসে জড়ো হয়। সেখানে হিমু-রূপাদের নিয়ে লেখকের জন্মদিনের কেক কাটেন জেলা প্রশাসক বনানী বিশ^াস ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
 সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর নজরুল মঞ্চে লেখকের তৈরি বিভিন্ন নাটক সিনেমায় ব্যবহৃত কালজয়ী গান ও নৃত্য নিয়ে ‘গানে ও আড্ডায়’ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। এছাড়াও লেখকের পৈত্রিক ভিটা কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের কুতুবপুর গ্রামে লেখক প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপিঠে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, হুমায়ুন আহমেদ ৬৩ বছর বয়সে মরনব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সনের ১৯ জুলাই আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK