1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোণায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 

সোহেল খান দুর্জয় নেত্রকোণা :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১২০ বার পঠিত
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে  কুপিয়ে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে সারা দেশের ন্যায় নেত্রকোণা জেলার সাংবাদিক সমাজের পক্ষে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলার প্রথম আলোর সাংবাদিক পল্লব চক্রবর্তী ,এনটিভির ভজন দাস, একুশে টিভির মনোরঞ্জন সরকার ,দৈনিক আমাদের সময় আজহারুল ইসলাম বিপ্লব, চ্যানেল টোয়েন্টি ওয়ান এর জেলা প্রতিনিধি সোহেল খান দুর্জয়, প্রতিদিনের কাগজ এর জেলা প্রতিনিধি শ্যামলসহ আরও  ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সাংবাদিকরা দৈনিক প্রতিদিনের কাগজ এর গাজীপুর প্রতিনিধির নৃশংসভাবে হত্যার প্রতিবাদে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হওয়া সত্ত্বেও সাংবাদিকদের কোনো নিরাপত্তা রাষ্ট্র বা প্রশাসন দিতে পারছে না ।এতে এ পেশায় টিকে থাকায় কঠিন হয়ে যাচ্ছে । প্রতিটি জায়গায় সাংবাদিকরা হামলা-মামলার, হুমকি, নির্যাতন, হত্যার শিকার হচ্ছে। গাজীপুরের ঘটনায় প্রমাণ করে যে সাংবাদিকদের মুখ বন্ধ করার পায়তারা করছে  কিছু মহল। সাংবাদিকদের হাতে কোন অস্ত্র থাকে না তাই সাংবাদিকদের মূল অস্ত্রই হলো কলম। তাই সাংবাদিকদের নিরাপত্তার দেওয়ার জন্য রাষ্ট্রকেই ব্যবস্থা নিতে হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK