1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোণায় জেলা পুলিশের “রেঞ্জ ডিআইজি’স গ্র‍্যান্ড মাস্টার প্যারেড” অনুষ্ঠিত”

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২২০ বার পঠিত
রবিবার (১ ডিসেম্বর ) পুলিশ লাইনস্ নেত্রকোণায় প্যারেড গ্রাউন্ডে সকাল সাড়ে ৮ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও কর্মক্ষেত্রে সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে গ্র‍্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। পরে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।
এসময় প্যারেড পরিদর্শনে ডিআইজি পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা মূল্যায়ন, শারীরিক ফিটনেস এবং টার্ন আউটের উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন।
পরিদর্শন শেষে ডিআইজি তাঁর বক্তব্যে বলেন, পুলিশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হয় বা স্ট্যান্ডার্ড বিনষ্ট হয় এমন আচরণ থেকে সকলকে বিরত রাখতে এবং স্মার্ট ও আইনী পুলিশ হিসেবে গড়ে তুলতে নিয়মিত প্যারেড অনুশীলনের বিকল্প নেই।
এছাড়া প্যারেডে শৃঙ্খলা এবং সামগ্রিক বিষয়াদি নিয়ে সন্তোষ প্রকাশ করে উপস্থিত অফিসার-ফোর্সকে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসাধারণের সাথে উত্তম ব্যবহার, পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান-সহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দৃষ্টি নন্দন প্যারেড প্রদর্শনের জন্য অফিসার- ফোর্সদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত গ্র‍্যান্ড মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),  (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)। এছাড়াও উক্ত প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল ইউনিটের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK