1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্র‌কে‌ানায় দুর্নী‌তির দায়ে নগদ অর্থসহ ৩ জনকে আটক

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত
নেত্রকোনায় ওজন স্কেল টোল প্লাজায় দুর্নী‌তির দায়ে নগদ অর্থ ও গাঁজাসহ তিনজনক‌ে আটক করেছে বাংলাদেশ সেনাবা‌হিনী। এ অভিযানে ছয়‌টি মোব‌াইল ফোন,এক‌টি ল‌্যাপটপ, নগদ ৬৫ হাজার ৬৫ টাকা, চার গ্রাম গাঁজা ও এক‌টি গা‌ড়ি (ঢাকা মেট্রো ঘ- ২১৭৩৯৯) জব্দের পরে পূর্বধলা থানা পু‌লি‌শের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটকৃতরা হ‌লেন- ঢাকা খিলগাঁও ১৬ রোড ৯/ক এর আব্দুর রশিদ বেপারীর ছে‌লে মো. আলমগীর কবির। ঢাকার রামপুরা বনশ্রীর ব্লক-ডি, রোড-৪ এর নুর মোহাম্মদের ছে‌লে মো. তানভীর হোসেন এবং রাজধানীর বউব‌াজার এলাকার ৪নং রোডের নূর মোহাম্মদের ছেলে মো. আনোয়ার হোসেন।বৃহস্প‌তিবার (২১ অ‌ক্টোবর) সকালের দি‌কে এসব তথ‌্য ‌নি‌শ্চিত ক‌রেন দুর্গাপুর সেনা ক‌্যা‌ম্পের কমান্ডার ক্যাপ্টেন সাজিদ বিন রওশন।
তিনি জানান, গোপন সংবাদের ভি‌ত্তিতে জানা যায় টোল প্লাজার লোকজন অতিরিক্ত বালু‌ বোঝাই প্র‌তি ট্রাক হতে এক হাজার ছয়‌শো টাকা করে চাঁদা তোলে। এ ত‌থ্যের ভি‌ত্তিতে গত বুধবার দিনগত রাত আনুমা‌নিক ১১টার দ‌ি‌কে তার ন‌েতৃত্বে সেনাবা‌হিনীর এক‌টি টহল দল শ‌্যামগঞ্জ-‌বি‌রি‌শি‌রি মহাসড়কে জা‌রিয়া এলাকায় ওজন স্কেল টোল প্লাজায় অ‌ভিযান প‌রিচালনা করা হয়। টোল প্লাজা কার্যালয়ে তল্লা‌শি ক‌রে নগদ ৬৫ হাজার পয়ষ‌ট্টি টাকা, গাঁজা, মোবাইল ফোন, গা‌ড়ি জব্দ করা হয়।
তি‌নি আরও জানান, বৃহস্প‌তিবার রাত আনুমা‌নিক পৌনে ২টার দি‌কে ওই কার্যালয় থেকে তিনজনকে আটক করতে সক্ষম এবং এক ঘন্টা পরে আটক তিনজনকে পরবর্তী আইনানুগ ব‌্যবস্থা গ্রহণের জন‌্য পূর্বধলা থানা পু‌লি‌শের কাছে হস্তান্তর ক‌রা হয়েছে।হস্তান্তরের সত‌্যতা নি‌শ্চিত করে পূর্বধলা থানার ও‌সি মো. রিয়াদ মাহমুদ ব‌লেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু প্র‌ক্রিয়া সম্পন্ন শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK