1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেতাকর্মীদের হত্যার বিচারের দাবিতে রামপাল কলেজ ছাত্রদলের মানববন্ধন

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পঠিত
বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার ছাত্রদলের সকল নেতা-কর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড, নির্যাতনের শিকার ছাত্রদলের নেতা-কর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রামপাল সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রামপাল সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ গেইটে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভন, ছাত্রদলের সহসম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন, ইমরান হাওলাদার তুহিন, অপু রায়হান।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শেখ রফিকুল ইসলাম, ইকরামুল সরদার, ইমরুল পারভেজ, পিয়াস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তা যেন আর ফিরে না আসে। আমরা আগামীতে মানবাধিকার ও সাম্যের বাংলাদেশ দেখতে চাই। মানবাধিকার দিবস আমাদের জনগণের জন্য। কিন্তু বিগত দেড় যুগ ধরে সরকার মানবাধিকার কুক্ষিগত করে রেখেছিল। বিরোধী দলের নেতাদের বিভিন্নভাবে নির্যাতন করেছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্নভাবে নির্যাতন করেছে এবং চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করেনি। এটা একটা মানবাধিকার লঙ্ঘনের উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা বিগত সরকারের আমলের সকল অনিয়মের বিচার চাই।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK