1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

নির্বাচন নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের আস্থা নষ্ট হবে- শামীম

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৭১ বার পঠিত
বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, গত ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা পতনের মাধ্যমে আমাদের প্রথম ধাপের বিজয় হয়েছে। তবে পরিপূর্ণ বিজয় না আসা পর্যন্ত নেতাকর্মীদের সুসংগঠিত ভাবে ঐক্যবদ্ধ থেকে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে। জনগণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে এ নিয়ে অনর্থক গড়িমসি করলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের আস্থা নষ্ট হবে। যথাসময়ে জনগনের ভোটাধিকার নিশ্চিত নাহলে আরেকটি গনঅভ্যুত্থান হতে পারে।
শনিবার (৩১ মে) দুপুরে মোংলা উপজেলা অডিটরিয়ামে উপজেলা মুক্তিযোদ্ধা দল ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পৌর ও উপজেলা শাখার আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তারা (আওয়ামী লীগ) শুধু জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়নি, তাদের দলের সদস্যদেরও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাদের নৈতিক পরাজয় হয়েছে। আমরা এ দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছি। আমরা এ দেশে নাগরিক অধিকারের জন্য লড়ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকার মনে করি। এ সরকারকেই জাতীয় নির্বাচন দিতে হবে।
মোংলা উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলেল সভাপতি মো. আবু হানিফ শেখ’র সভাপতিত্বে এসময় পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ইমাম হোসেন রিপন, উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপজেলা সভাপতি মো. শাহ আলম শেখ, পৌর সভাপতি মো. সোলিম হাওলাদার, সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছাব্বির হোসেন, সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জামাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া, এতিম বাচ্চাদের মধ্যে খাবারের আয়োজন করা ও নগদ অর্থ দেওয়া হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK