1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

নালিতাবাড়ীতে নকল স্বর্ণের বারসহ প্রতারক আটক-১

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি নকল স্বর্ণের বারসহ বট্টু মিয়া (২৮) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ।  ২২ শে ডিসেম্বর (রোববার) দুপুরে নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ মধ্যবাজারের কামারপট্টি রোড থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সোনাবরকান্দা গ্রামের ইদ্রিস আলীর পুত্র।
সূত্রে জানা গেছে, আটককৃত বট্টু মিয়া নকল স্বর্ণের বার বিক্রি প্রতারক চক্রের একজন সদস্য। তিনি রোববার দুপুরে নালিতাবাড়ী শহরের জনৈক মহিলার কাছে খাঁটি স্বর্ণের কথা বলে একটি নকল স্বর্ণের বার বিক্রি করেন। (ক্রেতা) ওই মহিলা স্বর্ণের বারটি আসল কিনা তা যাচাই করার জন্য শহরের মতি জুয়েলার্সের দোকানে যান। স্বর্ণকার ওই বারটি পরীক্ষা করে নকল বলে প্রমাণিত হলে উপস্থিত জনতা বট্টু মিয়াকে আটক করে থানা পুলিশের কাছে তুলে দেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক প্রতারক বট্টু মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK