1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা বিল্লাল চৌধুরীসহ গ্রেফতার ২

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ১০৪ বার পঠিত

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ২নং নম্নী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরীসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অপরজন হলো সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা বাক্কারের সহযোগী গোলকীপার রবিন।

৩ জানুয়ারি  (শুক্রবার) দিবাগত মধ্যরাতে উপজেলার নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রামে তার শ্বশুড়ালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিল্লাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে গেল বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে ছাত্র হত্যা ও মিরপুরে গার্মেন্টসকর্মী নালিতাবাড়ীর আসিফ হত্যার সাথে জড়িতের অভিযোগে পৃথক মামলা রয়েছে।এছাড়াও গোলকীপার রবিনের বিরুদ্ধে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মুহুর্তে নালিতাবাড়ী শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও ভাংচুরসহ নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

পুলিশ জানায়, এক গোপন সংবাদের ভিত্তিতে বিল্লাল হোসেন চৌধুরীকে শুক্রবার দিবাগত রাত একটার দিকে শ্বশুড়ালয় মানুপাড়া থেকে এবং রবিনকে নালিতাবাড়ী শহর থেকে গ্রেফতার করা হয়।নালিতাবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK