1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নান্দাইলে ২ কোটি টাকা মূল্যের বেদখল সরকারী জমি উদ্ধার

ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৭০ বার পঠিত
ময়মনসিংহের নান্দাইল  উপজেলায় সিংরইল ইউনিয়নের সিংরইল মৌজায় সরকারের নামে রেকর্ডকৃত উদলার বাজার সংলগ্ন ১ একর ৭০ শতাংশ সরকারী জমি অবৈধ দখলদারের কবল থেকে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারের নিয়ন্ত্রণ গ্রহন করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল। উদ্ধারকৃত জমি মূল্যে ১ কোটি ৭০ লক্ষ টাকা। জানাগেছে, কোনাডাংগর গ্রামের মৃত উসমান গণির পুত্র ইদ্রিস আলী তারা মিয়া, ভাটিপাড়া গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র রোপন মিয়া ও সিংদই ভাটিপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বার ভূইঁয়ার পুত্র কবির উদ্দিন ভূইঁয়া দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে এই জমি ভোগদখল করে যাচ্ছিল। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রিটের মাধ্যমে কাগজপত্র যাচাই-বাছাই করে ভূমি সরকারের বলে নিশ্চিত হন। পরবর্তী সময়ে বৃহস্পতিবার তিনি নিজে উপস্থিত হয়ে এই জমির দখল বুঝে নেন এবং সরকারী সাইনবোর্ড স্থাপন করেন। এসময় পুলিশ প্রশাসন সহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর এই প্রায় ২ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার হওয়ায় নান্দাইলের সর্বস্তরের মানুষ উপজেলা প্রশাসন ও নির্বাহী অফিসারকে অভিনন্দন জানিয়েছেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রিট ফয়জুর রহমান অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK