1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নান্দাইলে প্রতিবন্ধীদের মাঝে দুটি হুইল চেয়ার বিতরণ

ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের আতারামপুর গ্রামের অসহায় পঙ্গু সুরুজ আলী (৬০) এর জন্য নান্দাইল প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ফরিদ মিয়ার ফেসবুক আইডিতে একটি হুইল চেয়ারের আবেদন জানালে ঢাকায় কর্মরত নান্দাইলের কৃতি সন্তান প্রকৌশলী শাহ মোঃ তরিকুল হাসান টিপু সাংবাদিক ফরিদের মাধ্যমে একটি উন্নতমানের হুইল চেয়ারের ব্যবস্থা করেন। অপরদিকে রসুলপুর গ্রামের মোঃ জসিম উদ্দিনের পুত্র পঙ্গু অরিকুল ইসলাম (১৪) এর জন্য নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি হুইল চেয়ারের আবেদন জানালে রোববার (৩রা নভেম্বর) নান্দাইল উপজেলা পরিষদ ভবনের সামনে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক উপজেলা পরিষদ অরুণ কৃষ্ণ পাল দুইজন পঙ্গু মানুষের নিকট দুটি হুইল চেয়ার হস্তান্তর করেন। এসময় নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুর হক বাবুল, সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাওলানা হাবিবুর রহমান, সিএনএন বাংলা টিভির প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম মোড়ল, সাংবাদিক ফরিদ মিয়া সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইতি পূর্বে নান্দাইল প্রেসক্লাবের ব্যবস্থাপনায় আরও ৩টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK