1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নাটোরে নিজামুদ্দিনের মজলুম তাবলীগের সাথীদের উপর জোবায়ের পন্থীদের হামলা

নাটোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২১৪ বার পঠিত

রাজশাহীর নাটোরে নিজামুদ্দিনের মজলুম তাবলীগের সাথীদের উপর নৃশংস ভাবে জোবায়ের পন্থীদের হামলার ঘটনার খবর পাওয়া গেছে । এই হামলায় প্রায় ১০০ জন সাথী আহত ও ১জন সাথী আশঙ্কা জনক অবস্থায় ICU তে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানিয়েছেন, ২০১৭ সালে তাবলীগের মধ্যে কেন্দ্রীয়ভাবে দ্বন্দ্ব সৃষ্টি হলে নাটোরেও দুই ভাগে বিভক্ত হয় তাবলীগ জামাত। তৎকালীন সময়ে থাকা সরকারের এমপি দু পক্ষকে নিয়ে বসে সিদ্ধান্ত নেন। তারই সিদ্ধান্ত মতে মুলধারা নিজামউদ্দিনের তাবলীগ জামাত তেবাড়িয়া মারকাজ মসজিদে ও জুবায়েরপন্থিদের শহরের আলাইপুর মারকাজ মসজিদে তাবলীগের কাজ করে আসছেন।

তবে তাবলীগের সাথীদের অভিযোগ, তাবলীগের নাটোর জেলা ইজতেমা যেন না করতে পারেন সেজন্য নাটোর জেলা মারকাজ থেকে তাবলীগ ওয়ালাদের বের করে দিয়ে ৫ই আগস্ট দখলে নেন জোবায়ের পন্থীরা।  ২৪ শে অক্টোবর যখন তাবলীগ ওয়ালারা নাটোর জেলা ইজতেমা করার জন্য প্রস্তুতি নেন তখন আবারো জোবায়ের পন্থী স্থানীয় রাজনৈতিক দল বিএনপিকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে দেয়, এতে বিএনপির সহযোগিতায় নিজামউদ্দিন তবলীগওয়ালাদের উপর নৃশংস ভাবে হামলা চালানো হয়। তাবলীগের প্রায় ১০০+ সাথীরা গুরুতর আহত হয়ে নাটোরে হাসপাতালে ভর্তি হন এবং অনেকের আশঙ্কাজনক অবস্থা হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য ভর্তি করানো হয়।

নাটোর অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ হোসেন জানান, দ্বন্দ্ব নিরসন করতে আগামী রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে দু’পক্ষকে নিয়ে বসা হবে। সে পর্যন্ত মসজিদ এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রনে থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK