1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নকল সোনাসহ প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১২২ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় নকল সোনাসহ প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করে সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশের একটি চৌকশ টিম। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ার বেড়ি বাজার থেকে তাদেরকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়নের কলাকোপা গ্রামের মৃত মতি মিয়ার ছেলে আক্তার হোসেন, সবদুলপুর গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে নয়ন হোসনে, একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে আল-আমিন ও জামখোলা গ্রামের আলী হোসেনের ছেলে নবী নেওয়াজ।

পুলিশ ও স্থানীয় সূত্র, আটকরা একটি সাদা রঙের প্রাইভেটকারযোগে সদর উপজেলার ভবানীগঞ্জের মিয়ার বেড়ি বাজারে ফারিহা শিল্পালয়ে সোনা বিক্রি করতে যায়। তাদের কাছে থাকা সোনার বারে ২১ ক্যারেট সিল ছিল। তবে সোনা নকল ছিল। সম্প্রতি রামগঞ্জ বাজারেও একই ঘটনা ঘটেছে। ওই ঘটনা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সামাজিক যোগাযোগ মাধ্যমের এক গ্রুপে প্রচার করা হয়।

এতে ফারিহা শিল্পালয়ের মালিক কামাল উদ্দিন ঘটনাটি আঁচ করতে পারেন।

এক পর্যায়ে তিনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনে (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার নেতাদের জানায়। পরে লক্ষ্মীপুর সদরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী ও সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল গিয়ে প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করে। তাদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ফারিহা শিল্পালয়ের মালিক কামাল উদ্দিন বলেন, আটকরা সোনা বিক্রি করতে এসেছিল। তাদের সোনা নকল হওয়ায় আমি বাজুসের নেতাদের জানাই।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনে (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি পরেশ কর্মকার বলেন, সম্প্রতি একই চক্র রামগঞ্জে আমাদের এক ব্যবসায়ীর কাছে নকল সোনা বিক্রি করতে যায়। এটি তখন পুরো জেলার ব্যবসায়ীদেরকে জানানো হয়। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, নকল সোনা বিক্রি করতে গিয়ে ৪ জন প্রতারক আটক হয়েছে। নকল সোনা দিয়ে তারা টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK