1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ধোপাজান নদীতে অভিযান চালিয়ে ৬টি বালুভর্তি নৌকা আটক

আলাউর রহমান সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ১৮০ বার পঠিত
সুনামগঞ্জের ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ০৬টি বালুভর্তি নৌকা আটক করেছে পুলিশ। সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আবুল কালামের নির্দেশে, এসআই জহিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, বেশ কয়েকদিন যাবত ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলণ করছিলো একটি চক্র। এমন সংবাদ পেয়ে অভিযান চালালে বালু ভর্তি নৌকা রেখে পালিয়ে যায় বালুখেকোরা। এ সময় ধোপাজান নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি ৬টি নৌকা আটক করা হয়।
অবৈধ বালুভর্তি নৌকা আটকের সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান,  ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে পুলিশ সব সময় সচেতন ছিলো। এরই ধারাবাহিকতায় বালু খেকোদের আগ্রাসন বন্ধে নিয়মিত পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যতদিন পর্যন্ত অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছে না ততদিন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK