1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ধুনটে শীতে বেড়েছে গরু চুরি, উদ্ধার ও গ্রেপ্তারে পুলিশের নেই তৎপরতা

মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

বগুড়ার ধুনটে গোয়াল ঘরের তালা কেটে আশরাফ আলী (৫০) নামের এক কৃষকের দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াডহরি গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

গরুর মালিক আশরাফ আলী জানান, প্রতিদিনের ন্যায় গরু গোয়াল ঘরে তুলে রেখে খাওয়া দাওয়া শেষে পরিবারের সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ি। ফজর নামাজের পর গরু বের করতে গিয়ে লক্ষ্য করি বাহিরে থেকে আমার ঘরের দরজা লাগানো। পরে জানালা দিয়ে দেখি গোয়াল ঘরের দরজা খোলা। পরে আমি ডাকাডাকি শুরু করলে প্রতিবেশীরা এসে দরজায় তালা ভেঙে আমাদের বের করে। পরে গোয়াল ঘরে গিয়ে দেখি আমার দুটি গরু চোর চক্রের সদস্যরা চুরি করে নিয়ে গেছে। পরে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রবিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এতে আমার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, শীত আসতে না আসতেই গরু চুরি বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছে তারা। পুলিশের গা ছাড়া দায়িত্ব পালনের ফলে বর্তমানে চুরি বেড়েই চলেছে। অভিযোগ দিয়েও প্রতিকার মেলে ভুক্তভোগীর। এ উপজেলায় ধারাবাহিক ভাবে গরু সহ বিভিন্ন চুরি সংঘটিত হলেও তুলনামূলক চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ধুনট থানার ডিউটি অফিসার জানান, গতকাল রাতে গরু চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। গরু উদ্ধার ও চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK