1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ধুনটে শাহজালাল স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত

মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৬ বার পঠিত

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে ছাতিয়ানী রোকেয়া ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (২৪ ফেব্রুয়ারি) শাহজালাল স্মৃতি ফাউন্ডেশন কতৃক সুধী সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের চেক প্রদানের অনুষ্ঠিত হয়েছে। আলোকিত সমাজ মানবিক মানুষ গড়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে শাহজালাল স্মৃতি ফাউন্ডেশন। শিক্ষা সাহিত্য বৃক্ষরোপণ শীতবস্ত্র বিতরণ দুস্থদের আর্থিক সহায়তা আদর্শ জাতিগঠন নৈতিক মূল্যবোধ সৃষ্টি সহ বহুমাত্রিক জনকল্যাণ মূলক কাজের পথিকৃৎ ফাউন্ডেশনটি।

অত্র অঞ্চলের ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৬২ জন শিক্ষার্থী উক্ত বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে চতুর্থ শ্রেণিতে ২৭ জন এবং সপ্তম শ্রেণীতে ১০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান সহ চেক প্রদান করা হয়েছে। এলাকায় সুশিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় ৫ জন শিক্ষক শিক্ষিকাকে গুণীজন সংবর্ধনা প্রদান করে ফাউন্ডেশনটি। আল ইমরান মুকুল ও টি.এম. সোহাগ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমিন। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জোড়খালি সিনিয়র মাদ্রাসার সহ-কারী অধ্যাপক মাও: আমিনুল ইসলাম, সম্মানিত অতিথি চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম দুলাল। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী ভূইয়া, ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী নিখিল চন্দ্র সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নুরুল ইসলাম সিকিম, প্রয়াত শাহজালাল মুন্সির সন্তান রফিকুল ইসলাম ফেরদৌস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মুফতি হাবিবুল্লাহ মাসুম, বিএসসি শিক্ষক আফজাল হোসেন ও বহুলুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK