1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ধুনটে লেয়ার খামারে মিলেছে প্রায় আধা কেজি ওজনের ডিম

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১২৮ বার পঠিত

মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে লেয়ার খামারে মিলেছে ৪০০ গ্রাম ওজনের ডিম। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার কালেরপড়া ইউনিয়নের হাঁসখালী গ্রামে সরকার লেয়ার খামারে এ ঘটনা ঘটে। এদিন সকালে খামারে ডিম সংগ্রহ করার সময় এমন অস্বাভাবিক ডিম শ্রমিকের নজরে পড়ে।
স্থানীয়রা জানায়, ঘটনার দিন সকালে খামারে একটি মুরগি প্রায় আধা কেজি ওজনের ডিম পেরেছে, এমন খবরে উৎসুক জনতা ভীড় করতে থাকে।
পাশের গ্রাম থেকে দেখতে আসা মোশারফ হোসেন নামের একজন জানান, আমি জীবনের প্রথম লেয়ার মুরগির এত বড় ডিম দেখলাম।
খামারের স্বত্বাধিকারী শ্রী গোবিন্দ সরকার জানান, আমি প্রায় ১০ বছর যাবৎ মুরগির খামারের ব্যবসা করি। পোল্ট্রি মুরগি দিয়ে ব্যবসা শুরু করলেও বর্তমানে লেয়ার মুরগি থেকে ডিম উৎপাদনের ব্যবসা করছি। হঠাৎ করেই আমার খামারে একটি মুরগি বড় আকৃতির অস্বাভাবিক ডিম পারে। পরে উৎসুক জনতা খামারে ভীড় করতে থাকে। তৎক্ষণাৎ আমি ডিমটি ওজন করি। ৪০০ গ্রাম ওজনের ডিম দেখার পর আমি মুরগিটি শনাক্ত করে স্বাস্থ্য পরীক্ষা করি। মুরগি সম্পূর্ণ সুস্থ ও স্বভাবিক রয়েছে।
স্থানীয় পশু চিকিৎসকরা জানায়, অনেক সময় কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অথবা হরমোন জনিত কারণে এমনটা হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK