1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ধুনটে ফ্রেন্ডস এসোসিয়েশন কর্তৃক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৫৫ বার পঠিত
বগুড়ার ধুনটে চিকাশী ইউনিয়নের মোহনপুর আব্দুল আজিজ মেমোরিয়াল কিন্ডারগার্টেন (কেজি) স্কুলে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) সকাল ৯ টায় অত্র স্কুল প্রাঙ্গণে ফ্রেন্ডস এসোসিয়েশনের আয়োজনে ও সালমা কলিম উদ্দিন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এ কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নিদিষ্ট বিষয়ে পরিক্ষার মাধ্যমে দুইটি ক্যাটাগরিতে বিজয়ী ঘোষনা করে পরিক্ষা নিয়ন্ত্রণ কমিটি। এতে কলেজ পযার্য়ে ১ম স্থান অধিকার করে তাসনিয়া ফেরদৌস তনু, ধুনট নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ২য় স্থান অধিকার করে, সেলিম রেজা, সরকারি শাহ সুলতান কলেজ বগুড়া, ৩য় স্থান অধিকার করে,  ফাতিহা আক্তার (তিষা), ধুনট বালিকা উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় পর্যায়ে ১ম স্থান অধিকার করে অরিন আক্তার, আড়কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এসময় উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক ডেকড়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম জি রব্বানী উজ্জ্বল প্রাক্তন প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, জিসানুর রহমান তালুকদার, উন্নয়নকর্মী ও সমাজসেবক ফরহাদ হোসেন, শিক্ষক, আব্দুল আলিম, স্বেচ্ছাসেবী,মিলল আহমেদ, বাবু মিয়া, সাকিব, রোমানা।
উল্লেখ্য, আলোকিত সমাজ মানবিক মানুষ গড়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ফ্রেন্ডস এসোসিয়েশন । কুইজ প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, আনন্দ ভ্রমণ, ক্রীড়া প্রতিযোগিতা এবং  সেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারসহ আদর্শ জাতিগঠন নৈতিক মূল্যবোধ সৃষ্টি সহ বহুমাত্রিক জনকল্যাণ মূলক কাজের পথিকৃৎ ফ্রেন্ডস এসোসিয়েশন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK