1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ধুনটে নাশকতা সহ ৪ মামলায় আ.লীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মুঞ্জুরুল হক,  ধুনট (বগুড়া) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৪ বার পঠিত
বগুড়ার ধুনটে ৪টি মামলায় মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ৩ ফেব্রুয়ারী সন্ধ্যা রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালে সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের গাড়ি বহরে হামলা চালিয়ে ভাংচুর, উপজেলা বিএনপির দোয়া মাহফিলে হামলা চালিয়ে কার্যালয় ভাংচুর ও নেতাকর্মীদের মারপিট, আসাদুল ইসলাম নামে এক বিএনপি নেতার উপর হামলা চালিয়ে হত্যা চেষ্টা ও তার মাছের ঘেরে পাশে একটি টিনের ঘরে অগ্নিসংযোগ ও মালামাল চুরি সহ ৪টি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মল্লিক। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সে নিজ বাড়িতে আত্মগোপন রয়েছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মল্লিকের নামে নাশকতা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ সহ ৪ মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার  তাকে বগুড়া আদালতে পাঠানো  হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK